ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
বাংলাদেশের ওষুধ শিল্পের জয়যাত্রা, ১৬০টিরও বেশি দেশে রপ্তানি
ডুয়া নিউজ: বাংলাদেশে ওষুধ শিল্পে ফার্মাসিস্টদের ভূমিকা এবং স্বাস্থ্যসেবায় তাদের প্রয়োজনীয়তা সম্প্রতি ব্যাপক আলোচিত হয়েছে। দেশের ফার্মাসিস্টরা বিপ্লব ঘটিয়ে প্রায় ৯৮ শতাংশ দেশীয় ওষুধের চাহিদা মেটাচ্ছে এবং এটি বিশ্বের ১৬০টিরও বেশি দেশে রপ্তানি করে দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
শুক্রবার (০২ মে) গুলশানে অনুষ্ঠিত বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
সরকারি হাসপাতালে নিয়োগদানের জন্য অংশীজনদের সঙ্গে ‘স্বাস্থ্যসেবায় হাসপাতালে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের ভূমিকা’ শীর্ষক সভায় বলা হয়, উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে হাসপাতালগুলোতে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টের উপস্থিতি অপরিহার্য।
সভায় জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, প্রতি ২৫ শয্যাবিশিষ্ট হাসপাতালে একজন ফার্মাসিস্ট থাকা উচিত, কিন্তু বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে এই প্রয়োজনীয়তা পূরণ হচ্ছে না, যা উদ্বেগের বিষয়।
বক্তারা মনে করেন, দক্ষ চিকিৎসক ও নার্সের পাশাপাশি দক্ষ ফার্মাসিস্ট থাকা জরুরি, কারণ তারা চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীর জন্য সঠিক ওষুধ নির্বাচন করবেন। যদিও উন্নত দেশে হাসপাতালগুলোতে ফার্মাসিস্ট থাকা বাধ্যতামূলক, কিন্তু বাংলাদেশে সরকারি হাসপাতালে এর প্রচলন নেই। অন্যদিকে, বেসরকারি হাসপাতালে এই সুবিধা দেখা যায়, যেখানে রোগীরা উন্নত সেবা পাচ্ছেন।
এছাড়া, দেশে বর্তমানে মোট ৬৫৪টি সরকারি হাসপাতাল রয়েছে যেখানে শয্যার সংখ্যা ৫১ হাজার ৩১৬টি। এসব হাসপাতালে চিকিৎসক, নার্স ও হেলথ টেকনোলজিস্ট থাকলেও একজনও গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নেই। এর ফলে স্বাস্থ্যসেবা মান উন্নয়নে এই পেশাজীবীর প্রয়োজনীয়তা স্পষ্ট।
সভায় বক্তারা উল্লেখ করেন, কেবল চিকিৎসক ও নার্স নয়, দক্ষ ফার্মাসিস্ট থাকাও মানসম্মত চিকিৎসার জন্য অপরিহার্য, যা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও উন্নত ও নিরাপদ করবে। এই বিষয়টি জাতীয় স্বাস্থ্যের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের হাসপাতাল ফার্মাসি কমিটির সভাপতি মো. নাসের শাহরিয়ার জাহেদীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সভাপতি মো. সাইদুর রহমান ও ফার্মাসি কাউন্সিলের সহসভাপতি অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান।
মতবিনিময় সভায় মূল প্রবন্ধ (আন্তর্জাতিক) উপস্থাপন করেন ড. ইউ লি চ্যাং এবং মূল প্রবন্ধ (জাতীয়) উপস্থাপন করেন মোহাম্মদ নসরুল্লাহ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ