ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল অধ্যাপককে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিকর ও আপত্তিকর মন্তব্য করার দায়ে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে তার পদের সব দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে। এই আদেশ আজ ১৯ ডিসেম্বর থেকেই কার্যকর হবে। একই সঙ্গে তাকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে যে, কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না।
ঘটনার সূত্রপাত হয় একটি ফেসবুক পোস্টের কমেন্ট বক্স থেকে। নিপুন হাজরা নামের এক ব্যক্তির পোস্টে মন্তব্য করতে গিয়ে ডা. তাজিন আফরোজ হাদিকে ‘ছ্যাচড়া টোকাই’ ও ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেন। তিনি আরও লেখেন, ‘জিরো সিম্প্যাথি ফর হিম (হাদি)’। হাদির মৃত্যু নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘নাহ, ওয়েল ডিজার্ভড (মৃত্যুটা পাওনা ছিল), ৩২ নম্বর ভাঙার কারিগর।’
এই মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। জুলাই বিপ্লবের একজন যোদ্ধাকে নিয়ে এমন অমানবিক মন্তব্যের প্রতিবাদে অনেকেই সংশ্লিষ্ট চিকিৎসকের শাস্তি দাবি করেন। এর প্রেক্ষিতেই কলেজ কর্তৃপক্ষ দ্রুত এই ব্যবস্থা নিল।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকায় নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মারা যান শরীফ ওসমান হাদি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত