ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
ডুয়া ডেস্ক: বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। এটা চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা প্রশমিত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। সংশ্লিষ্টদের ধারণা, ওপেক প্লাসের আসন্ন বৈঠকের প্রেক্ষাপটে তেলের মূল্যহ্রাসের এই প্রবণতা দেখা যাচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ শুক্রবার (২ মে) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৬১ দশমিক ৭১ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়াওওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৪৬ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ কমে ৫৮ দশমিক ৭৮ ডলার হয়েছে।
এদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলছে, ‘বেইজিং ওয়াশিংটনের দেওয়া আলোচনার প্রস্তাব মূল্যায়ন করছে। এতে চলমান বাণিজ্য উত্তেজনা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।’
অনিক্স ক্যাপিটাল গ্রুপের গবেষণা বিভাগের প্রধান হ্যারি টিচিলিংগুইরিয়ান বলেন, “মার্কিন-চীন সম্পর্কের ক্ষেত্রে কিছুটা আশাবাদ ব্যক্ত করা যায়। তবে লক্ষণগুলো অস্থায়ী।”
এর আগে, বুধবার (৩০ এপ্রিল) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৫ সেন্ট বা ১.১৭ শতাংশ কমে দাঁড়ায় ৬৩.৫০ ডলারে। একইদিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৭৯ সেন্ট বা ১.৩১ শতাংশ কমে নেমে আসে ৫৯.৬৩ ডলারে।
চলতি এপ্রিল মাসেই ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম যথাক্রমে ১৫ ও ১৭ শতাংশ হ্রাস পেয়েছে, যা ২০২১ সালের নভেম্বরের পর সবচেয়ে বড় মাসিক পতন।
রয়টার্সের এক জরিপে উঠে এসেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিতে চলতি বছর মন্দার আশঙ্কা তৈরি করেছে।
অন্যদিকে, আরেক জরিপে দেখা গেছে—এপ্রিল মাসে চীনের কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম গত ১৬ মাসের মধ্যে সবচেয়ে দ্রুত হারে সংকুচিত হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ