ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশের শেয়ারবাজার নিয়ে পিনাকী ভট্টাচার্যের জরুরী বার্তা
ডুয়া নিউজ: বাংলাদেশের শেয়ারবাজারে এখনই গভীর ও কার্যকর সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন লেখক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।
শুক্রবার (০২ মে) রাতে নিজের ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “বাংলাদেশের শেয়ারবাজারে সিরিয়াস রকমের সংস্কার দরকার। কয়েকদিন পরপর বিনিয়োগকারীরা সর্বস্ব হারাচ্ছেন, এটা আর চলতে দেওয়া যায় না।”
পিনাকী ভট্টাচার্য শেয়ারবাজারকে অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে দেখার আহ্বান জানিয়ে বলেন, “এই বাজার এখন ‘অর্থনৈতিক কৃষ্ণগহ্বর’-এ পরিণত হয়েছে, যেখানে টাকা ঢোকে, কিন্তু আর ফেরে না।”
বিনিয়োগকারীদের সতর্ক করে তিনি বলেন, “নিজের সিদ্ধান্তে বিনিয়োগ না করে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজরি সার্ভিস নেওয়া উচিত। সম্ভব হলে অভিজ্ঞ পোর্টফোলিও ম্যানেজারের সহায়তা নিন, যাতে আপনার বিনিয়োগ নিরাপদ থাকে।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি লেখেন, “শেয়ারবাজারকে স্থিতিশীল করতে হলে এখনই আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহায়তা নিতে হবে। প্রয়োজনে আমি নিজেই সরকারের সঙ্গে সেই বিশেষজ্ঞদের সংযুক্ত করে দিতে প্রস্তুত।”
পিনাকী ভট্টাচার্য হুঁশিয়ারি দিয়ে বলেন, “শেয়ারবাজার যদি এখনই ঠিক না করা হয়, আমাদের অর্থনীতি 'জয় বাংলা' হয়ে যাবে। এই অবস্থা আর চলতে দেওয়া যায় না—এখনই ব্যবস্থা নিতে হবে।”

পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)