ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সাপ্তাহিক দর পতনের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ
ডুয়া নিউজ: বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবস মে দিবস ছিল। এ কারণে শেয়ারবাজারে চার কর্মদিবস লেনদেন হয়েছে। এ চার কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের।
ডিএসই সূত্রে জানা গেছে, সপ্তাহজুড়ে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের দর কমেছে ১৫ টাকা ১০ পয়সা বা ৩৯.৭১ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৬৯ টাকা ১০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৫ টাকায়।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শাহাজীবাজার পাওয়ার। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৪৪ টাকা ৪০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৮ টাকা ৪০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে দর কমেছে ৬ টাকা বা ১৩.৫১ শতাংশ।
তালিকার তৃতীয় স্থানে ১২.৮৭ শতাংশ দর কমে স্থান নিয়েছে ডেসকো। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ২৭ টাকা ২০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৩ টাকা ৭০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে দর কমেছে ৩ টাকা ৫০ পয়সা বা ১২.৮৭ শতাংশ।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর কমেছে পাওয়ার গ্রীডের ১২.৩০ শতাংশ, এনার্জিপাওয়ারের ১০.৭১ শতাংশ, মীর আখতারের ১০.৩১ শতাংশ, জেলাবাংলা সুগারের ৯.৩৭ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৮.০৫ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৮ শতাংশ এবং এইচআর টেক্সটাইলের ৭.৯০ শতাংশ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)