ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
কমেছে চালের দাম
ডুয়া ডেস্ক: বাজারে মিনিকেট চালের দাম কিছুটা কমেছে। খুচরা পর্যায়ে এই চালের প্রতি কেজির দাম ২ থেকে ৫ টাকা পর্যন্ত কমেছে। তবে মোটা চাল এবং সরু নাজিরশাইল চালের দামে কোনো পরিবর্তন হয়নি, তা আগের মতোই রয়েছে।
আজ বৃহস্পতিবার (০১ মে) রাজধানীর বিভিন্ন বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বর্তমানে খুচরা বাজারে ডায়মন্ড, মঞ্জুর, সাগর ও রশিদসহ বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চালের দাম কেজিতে ২ থেকে ৫ টাকা পর্যন্ত কমেছে। গত সপ্তাহে মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হয়েছিল ৯০ টাকায়, যা আজ নেমে এসেছে ৮৫ টাকায়। একইভাবে ডায়মন্ড ব্র্যান্ডের চালের দাম ৮৮ টাকা থেকে কমে ৮৫ টাকায় দাঁড়িয়েছে, আর রশিদ ব্র্যান্ডের মিনিকেট চালের দাম ৭৮ টাকা থেকে কমে ৭৬ টাকা হয়েছে।
মোজাম্মেল ব্র্যান্ডের মিনিকেট চালের দাম সবচেয়ে বেশি হারে কমেছে। এতদিন এই চালের দাম ছিল সর্বোচ্চ। গত সপ্তাহে খুচরা বাজারে এটি প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হলেও, আজ তা নেমে এসেছে ৯২ টাকায়—অর্থাৎ প্রতি কেজিতে ৮ টাকা কমেছে।
অন্যদিকে, নাজিরশাইল, ব্রি-২৮, ব্রি-২৯ ও স্বর্ণা চালের দামে কোনো পরিবর্তন হয়নি। মানভেদে বর্তমানে নাজিরশাইল চাল প্রতি কেজি ৮০ থেকে ৯৫ টাকা, ব্রি-২৮ ও ব্রি-২৯ চাল ৬০ টাকা, আর স্বর্ণা চাল ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
এক বিক্রেতা বলেন, “এখন বোরো ধানের মৌসুম চলছে। অর্থাৎ বোরো ধান থেকে যে চাল হয়, সেটি বাজারে এসেছে। সাধারণত মিনিকেট হিসেবে পরিচিত ছাঁটাই করা চালগুলো এ ধান থেকেই আসে। ফলে বাজারে নতুন মিনিকেট চালের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দামও কমেছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ