ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ভারতের বিরুদ্ধে রাস্তায় পাকিস্তানের হিন্দু সম্প্রদায়
ডুয়া ডেস্ক : কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ করে ভারতের দেওয়া বিবৃতির প্রতিবাদে পাকিস্তানের হিন্দু সম্প্রদায় বিক্ষোভ করেছেন। বুধবার (১ মে) বেলুচিস্তানের কোয়েটা শহরে অনুষ্ঠিত এই শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেন বহু নারী-পুরুষ। খবর ডনের।
প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভের নেতৃত্ব দেন প্রাদেশিক পরিষদের পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) মনোনীত সংখ্যালঘু সদস্য সঞ্জয় কুমার। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে জড়ো হন।
সমাবেশে সঞ্জয় কুমার বলেন, “পাকিস্তানের হিন্দু সম্প্রদায় দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর পাশে রয়েছে। ভারত যদি আগ্রাসনের পথে এগোয়, তবে এ দেশের এক কোটিরও বেশি হিন্দু সেনাবাহিনীর সঙ্গে থাকবে।”
তিনি আরও বলেন, “পাকিস্তান কখনোই সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। বরং এ ধরনের হামলার পেছনে ভারতের উদ্দেশ্য হলো পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে হেয় করা।”
সমাবেশে অংশ নেওয়া নারী নেত্রীরা ভারতের পক্ষ থেকে সিন্ধু নদীর পানি সরবরাহ বন্ধের ঘোষণাকেও তীব্রভাবে সমালোচনা করেন। তারা বলেন, “পানিচুক্তি লঙ্ঘন করে পানি বন্ধ করা শুধু আন্তর্জাতিক আইনের বরখেলাপ নয়, এটি মানবাধিকারেরও লঙ্ঘন। এটি এক ধরনের নরম আগ্রাসন।”
বিক্ষোভটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। আয়োজকেরা জানান, ভারতের ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের বিরুদ্ধে ভবিষ্যতেও তারা প্রতিবাদ চালিয়ে যাবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)