ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
উত্তেজনার মধ্যে শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, কী কথা হলো
ডুয়া ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে বেড়ে চলা উত্তেজনার মধ্যে দুই দেশের শীর্ষ নেতার সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার তিনি পৃথকভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে ফোনালাপে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, রুবিও ভারত-পাকিস্তানকে একসঙ্গে কাজ করার ওপর জোর দেন এবং কাশ্মীর হামলা নিয়ে সৃষ্ট উত্তেজনা প্রশমনে দুই দেশকে সংযত থাকতে বলেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, রুবিও ভারতকে প্রতিশোধমূলক পদক্ষেপে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। তিনি পেহেলগামের প্রাণঘাতী হামলায় শোক প্রকাশ করেন এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভারত-পাকিস্তানের যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
পাকিস্তানের সঙ্গে ফোনালাপে রুবিও কাশ্মীর হামলার নিন্দা জানানোর পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে পাকিস্তানের সহযোগিতা কামনা করেন। তিনি পাকিস্তানি কর্মকর্তাদের সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, পেহেলগামের ওই হামলায় ২৬ জন নিহত হন। এই ঘটনার জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে বলে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন