ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বসুন্ধরা গ্রুপের ব্যাংক হিসাব, বিপুল সম্পদ ও শেয়ার অবরুদ্ধের নির্দেশ
ডুয়া নিউজ: ঢাকার একটি আদালত বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব ও বিপুল পরিমাণ শেয়ার ও সম্পদ অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে দেওয়া এই আদেশে ৭০টি ব্যাংক হিসাবে থাকা মোট ১৯ কোটি ৮১ লাখ ৭৪ হাজার ২৬৬ টাকা এবং ১০ হাজার ৫৩৮ মার্কিন ডলার অবরুদ্ধ করা হয়েছে। একইসঙ্গে ২২টি কোম্পানিতে থাকা ১ হাজার ৪৫৮ কোটি ৭৫ লাখ টাকার শেয়ারও জব্দ করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে এই সম্পদ রয়েছে, তারা হলেন—বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান, তার চার ছেলে সায়েম, সাদাত, সাফিয়াত ও সাফওয়ান সোবহান এবং পুত্রবধূ সোনিয়া ফেরদৌসী ও ইয়াশা সোবহান।
দুদকের আবেদনে বলা হয়, পরিবারের সদস্যরা মানি লন্ডারিং, কর ফাঁকি, ভূমি দখল, ঋণ জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের মতো অপরাধে জড়িত। অনুসন্ধানে দেখা গেছে, বিভিন্ন সময়ে এসব ব্যাংক হিসাবে প্রায় ২ হাজার ৭৫ কোটি টাকা ও ১ লাখ ৯২ হাজার মার্কিন ডলার জমা ও উত্তোলন করা হয়েছে। বর্তমানে এসব হিসাবে থাকা অর্থই জব্দের আওতায় আনা হয়েছে।
দুদকের অভিযোগে আরও বলা হয়, বিদেশে বিপুল অর্থ বিনিয়োগ করে স্লোভাকিয়া ও সাইপ্রাসের নাগরিকত্ব গ্রহণ করলেও বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেওয়া হয়নি। বিদেশে থাকা এসব সম্পদের তথ্য জাতীয় রাজস্ব বোর্ডেও গোপন রাখা হয়েছে। তারা অবৈধভাবে উপার্জিত অর্থ পাচারের মাধ্যমে বিভিন্ন দেশে সম্পদ অর্জন করেছেন এবং তা ‘লেয়ারিং’ পদ্ধতির মাধ্যমে বৈধ করার চেষ্টা করেছেন।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)