ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজার স্থিতিশীল রাখার উপায় নিয়ে বিএসইসি-তে উচ্চ পর্যায়ের বৈঠক
ডুয়া নিউজ: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর প্রধান কার্যালয়ে আজ মঙ্গলবার হঠাৎ উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব নাজমা মোবারেক।
বিএসইসি সূত্রে জানা গেছে, তাঁরা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং কমিশনার ও পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন।
বৈঠকে দেশের শেয়ারবাজারের বর্তমান অবস্থা, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার উপায় এবং বাজারে স্বচ্ছতা ও তারল্য বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় বলে সূত্র জানিয়েছে।
বৈঠকে ড. আনিসুজ্জামান বলেছেন, শেয়ারবাজারের সুষ্ঠু বিকাশে শুধু নিয়ন্ত্রক সংস্থার উদ্যোগ যথেষ্ট নয়; বরং নীতিনির্ধারণী স্তর থেকে শুরু করে বাজার সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। তিনি উল্লেখ করেন, বিএসইসি প্রযুক্তিগত সক্ষমতা, তালিকাভুক্ত কোম্পানির স্বচ্ছতা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর দিকে অগ্রাধিকার দিচ্ছে।
এফআইডি সচিব বলেন, সরকার শেয়ারবাজারকে অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে। এ কারণে নীতিমালা সংস্কার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বাজারে সক্রিয় অংশগ্রহণ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে এফআইডি কাজ করে যাচ্ছে। তিনি বাজার স্থিতিশীল রাখতে সরকারি সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা করা হয় বলে জানা গেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের উচ্চপর্যায়ের সভা বাজারে আস্থা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)