ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র বৈশাখী উৎসব ১৪ জুন
ডুয়া নিউজ: যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’ আগামী ১৪ জুন (শনিবার) লন্ডনে আয়োজন করতে যাচ্ছে বৈশাখী উৎসব ১৪৩২ এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম)। দিনব্যাপী উৎসবটি অনুষ্ঠিত হবে দর্জি প্যাভিলিয়নে, ২৬ ওকথর্প রোড, পামার্স গ্রিন, লন্ডন, এন১৩ ৫জেএল।
আয়োজন শুরু হবে বেলা ৩ টায়। চলবে রাত ৯ টা পর্যন্ত। দিনজুড়ে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের জন্য বিশেষ আয়োজন, প্রাক্তনদের মিলনমেলা এবং ঐতিহ্যবাহী বাংলা খাবার পরিবেশন।
যুক্তরাজ্য ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়শেনের সভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল ডুয়া নিউজকে বলেন, “বৈশাখী উৎসব আয়োজনের মূল উদ্দেশ্য হলো প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন এবং বিভিন্ন ক্ষেত্রের নবীনদের জন্য দিকনির্দেশনা দিতে পারবেন।”
তিনি আরও উল্লেখ করেন, “এটি শুধুমাত্র একটি উৎসব নয়, বরং এটি প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটি সামাজিক সংযোগের মঞ্চ। আমাদের এই উদ্যোগের মাধ্যমে আমরা একসাথে নতুন স্মৃতি গড়ে তুলতে পারব এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতি ভালোবাসা আরও দৃঢ় করতে পারব।”
উৎসবের প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে- প্রাপ্তবয়স্কদের জন্য ২০ পাউন্ড, ১২ বছরের নিচে শিশুদের জন্য ১০ পাউন্ড। পাশাপাশি উৎসবে অংশগ্রহণকারীদের জন্য শাড়ি ও পাঞ্জাবির জন্য দিতে হবে ১০ পাউন্ড করে।
রেজিস্ট্রেশন করার জন্য নিচের ব্যাংক বিবরণীতে টাকা প্রেরণ করে নিজেদের পূর্ণ নাম রেফারেন্স হিসেবে উল্লেখ করতে অনুরোধ করা হয়েছে:
DU Alumni Association UKNatWest BankAccount No: 98822326Sort Code: 60-22-23
যোগাযোগ: বুলবুল হাসান, খালেদ মিল্লাত, অধীর দাস, ড. সিরাজ, অজিত সাহা ও শামিমা মিতা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)