ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
কুবির দুই শিক্ষার্থী বহিষ্কার
ডুয়া নিউজ : ক্যাম্পাসে মাদক সেবনরত অবস্থায় আটক হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থী। তাদের এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তারা হলেন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের এমবিএ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী (১৪তম আবর্তন) তাকভির আল মাহমুদ ও সাইদ উদ্দিন আহমেদ।
এছাড়া তাদের এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ে প্রবেশ ও আবাসিক হলে থাকার ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. হায়দার আলী বলেন, সব সিন্ডিকেট সদস্যের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের কেন্দ্রীয় মাঠ থেকে মাদক সেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ একজন বহিরাগতকে আটক করে প্রক্টোরিয়াল বডি।
পরবর্তীতে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ছাত্র পরামর্শক সাইদুল আল-আমিন এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদল করীমের হেফাজতে এবং আরেকজনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান