ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগ করতে চীনা বিনিয়োগকারীদের আহ্বান
ডুয়া নিউজ: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ঢাকাস্থ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চীনের শেনজেন স্টক এক্সচেঞ্জের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগে উৎসাহিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিএসইসির প্রধান কার্যালয়ে ডিএসইর কৌশলগত অংশীদার শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি দলের সাথে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠকে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার মো. আলী আকবর, ফারজানা লালারুখ, ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
বৈঠকে বিএসইসি চেয়ারম্যান বলেন, ডিএসই ও শেনজেন স্টক এক্সচেঞ্জের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং এই সহযোগিতা পারস্পরিক অগ্রগতির জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তিনি ডিএসই ও শেনজেন স্টক এক্সচেঞ্জের মধ্যে একটি বিস্তৃত গ্যাপ অ্যানালাইসিস পরিচালনার পরামর্শ দেন এবং আইটি অবকাঠামো, ঝুঁকি ব্যবস্থাপনা, অংশীদারদের সমন্বয় এবং নতুন পণ্য উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
শেনজেন স্টক এক্সচেঞ্জের ডেপুটি ডিরেক্টর জেনারেল ওয়াং হাই বলেন, কোভিড-পরবর্তী সময়ে বাংলাদেশের প্রতি চীনের বিনিয়োগে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি দুই দেশের শেয়ারবাজারের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে ক্রস-বর্ডার রোড শো আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়, যেখানে শেনজেন স্টক এক্সচেঞ্জ প্রয়োজনীয় সহায়তা প্রদানে সম্মতি জানায়।
ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বৈঠকে দুই দেশের সরকার ও বিনিয়োগ সংস্থাগুলোর মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের শেয়ারবাজারকে আরও সমৃদ্ধ করা সম্ভব এবং এতে চীনা বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়বে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা