ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
স্থিতিশীল শেয়ারবাজারের জন্য টাস্কফোর্সের দীর্ঘ পরিকল্পনা
ডুয়া নিউজ: বর্তমান শেয়ারবাজারের পরিস্থিতির সঙ্গে শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্সের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ও টাস্কফোর্সের সদস্য আল-আমিন।
তিনি বলেন, "টাস্কফোর্স ভবিষ্যতের জন্য কাজ করছে। আমাদের দায়িত্ব বাজারে বিনিয়োগকারী আনা নয়, বরং বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করা। অতীতের মতো সংকট যেন ভবিষ্যতে আর না ঘটে, সে লক্ষ্যেই আমরা কাজ করছি।"
সোমবার (২৮ এপ্রিল) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মাল্টিপারপাস হলে আয়োজিত 'নিয়ন্ত্রক সংস্থার কাছে মার্জিন রুলস-১৯৯৯ যুগোপযোগী করার লক্ষ্যে চূড়ান্ত সুপারিশ জমা' শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এসময় টাস্কফোর্সের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন, নিরীক্ষা প্রতিষ্ঠান হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোংয়ের জ্যেষ্ঠ অংশীদার এ এফ এম নেসারউদ্দীন এবং প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সিএফএ।
অধ্যাপক আল-আমিন বলেন, "আমরা কাজ করতে সময় নিয়েছি কারণ আমরা শেয়ারবাজার সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। প্র্যাকটিশনারদের অংশগ্রহণ নিশ্চিত করে, ফোকাস গ্রুপ এবং কনসালটেশন গ্রুপ গঠন করে কাজ এগিয়েছি।"
তিনি আরও বলেন, "মার্জিন লোনের অপব্যবহার এবং গ্যাম্বলিংয়ের কারণে বিপুল পরিমাণ নেগেটিভ ইক্যুইটি তৈরি হয়েছিল। এত নেগেটিভ ইক্যুইটি না হলে, আজকের বাজার পরিস্থিতিও ভিন্ন হতে পারত।"
অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, "অনেক স্টেকহোল্ডার দাবি করেছেন তাদের সঙ্গে আলোচনা হয়নি। তবে বাস্তবে আমরা একাধিকবার তাদের সঙ্গে বৈঠক করেছি। এমনকি অংশগ্রহণকারীদের বাইরেও যাঁরা শেয়ারবাজার বিষয়ে অভিজ্ঞ, তাদের সঙ্গেও মতবিনিময় হয়েছে।"
এর আগে গতকাল (২৭ এপ্রিল) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মো. আলী আকবর এবং কমিশনার ফারজানা লালারুখের উপস্থিতিতে টাস্কফোর্সের সুপারিশমালা আনুষ্ঠানিকভাবে কমিশনে জমা দেওয়া হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৭ অক্টোবর বিএসইসি বাংলাদেশের শেয়ারবাজারের সার্বিক উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির লক্ষ্যে এবং আন্তর্জাতিক মানের সুশাসন প্রতিষ্ঠায় পাঁচ সদস্যের শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স গঠন করে। পরবর্তীতে টাস্কফোর্সের সহায়ক হিসেবে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে 'শেয়ারবাজার সংস্কার ফোকাস গ্রুপ' গঠিত হয়।
গত ১০ ফেব্রুয়ারি টাস্কফোর্স মার্জিন রুলস-১৯৯৯ যুগোপযোগী করার খসড়া সুপারিশ কমিশনের কাছে জমা দেয়। সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত বিবেচনায় নিয়ে চূড়ান্ত সুপারিশ তৈরি করে তা জমা দেওয়া হয়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)