ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিকে শ্রম উপদেষ্টার হুঁশিয়ারি
ডুয়া নিউজ: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো হয় আইন মেনে ব্যবসা করবে, নয়তো ব্যবসা গুটিয়ে চলে যাবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
আজ সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজিত ‘পেশাগত স্বাস্থ্য ও সেফটি বিষয়ক কনফারেন্স ২০২৫’-এ এসব কথা বলেন তিনি। এই আয়োজনে সহযোগিতা করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা।
শ্রম উপদেষ্টা বলেন, “এর চেয়ে কঠিন করতে বলতে পারলাম না। আমার কাছে তো আর কোনো উপায় নেই। আমি আর কত তার হাতে পায়ে ধরবো।”
সাখাওয়াত হোসেন বলেন, “শ্রম মন্ত্রণালয় যখনই কোনো ক্রাইসিস হয়, তখন আমরা কাউকে খুঁজে পাই না বলে মন্তব্য করেছেন তিনি বলেছেন, কিন্তু ক্রাইসিস আমাদের। আমরা যদি অ্যাকচুয়ালি কেউ হিসেবে কাজ না করি, আর যদি এখানে বলে যাই আমি একজনকে বললাম, সে আরেকজনকে বলল, এটা কিন্তু ফাংশনাল হবে না। আমরা গত সাত মাসের মধ্যে অনেকগুলো সমস্যায় পড়েছি। এগুলো কিন্তু এই সাত মাসের মধ্যে হয়নি। আগেই তৈরি হয়েছে। এ প্রবলেমগুলো তৈরি হয়েছে ২০১৯ সালে।”
তিনি আরও বলেন, “সচিব মহোদয় কয়টা গার্মেন্টসের কথা বললেন। তারা সেসব গার্মেন্টসের শ্রমিকদের ২০২১-২২ সালে চাকরি চ্যুত করেছে। তারা এখন ফেরত এসেছে। এখন তারা পরিশোধ টাকা করতে পারছে না। এই অবস্থা যদি হয়, তাহলে সমস্যা সমাধান কত বছরের মধ্যে, আমরা এগুলো কীভাবে ফেরত দেবো, এগুলো কত বছরের মধ্যে কার্যকর হবে— সেগুলোর আমরা টাইমলাইন কীভাবে দেব। আমরা সেগুলো সমাধানে চেষ্টা করছি, দেখি কি হয়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা