ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
এক কোটি ৬৩ লাখ টাকার শেয়ার কেনার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক:শেয়ারবাজারে তালিকাভুক্ত তাওফিকা ফুডস্ এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির দুই পরিচালক মুহসীনীনা তাওফিকা একরাম ও মুহসীনীনা সারিকা একরাম ২ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
দুই পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে বর্তমান বাজারদরে পাবলিক মার্কেট থেকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। রোববার লাভেলোর প্রতিটি শেয়ারের সমাপনী বাজারমূল্য ছিল ৮১ টাকা ৫০ পয়সা, যা অনুযায়ী শেয়ার কেনার মোট মূল্য দাঁড়াবে ১ কোটি ৬৩ লাখ টাকা।
আলোচ্য দুই পরিচালকের বাবা প্রকৌশলী মোঃ একরামুল হক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, দুই পরিচালক কানাডা থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরে কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবেন। তাদের শেয়ার কেনার সংশ্লিষ্ট সিদ্ধান্ত কোম্পানিটির ব্যবসার উন্নয়নের পরিকল্পনার অংশ।
বর্তমানে মুহসীনীনা তাওফিকা একরাম কোম্পানিটির মোট শেয়ারের ২.৪১ শতাংশ এবং মুহসীনীনা সারিকা একরাম ৩.৫৩ শতাংশ মালিকানা রয়েছে এবং নতুন শেয়ার কেনার মাধ্যমে তাদের মালিকানা আরো বৃদ্ধি পাবে। উল্লেখযোগ্য যে, কোম্পানিটি সর্বশেষ ২০২৩-২০২৪ অর্থবছরে ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যার মধ্যে ১০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড অন্তর্ভুক্ত ছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)