ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে ভারত, চীনসহ ৭ দেশ
নিজস্ব প্রতিবেদক: বিস্তারিত বার্তায় একাধিক দেশ বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও সুইডেন মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পৃথকভাবে ঢাকায় নিজেদের দূতাবাসের মাধ্যমে এই শুভেচ্ছা জানায়।
মার্কিন দূতাবাসের বার্তায় বলা হয়, “এই বিজয় দিবসে আমরা ১৯৭১ সালের সেই সাহসী বাংলাদেশিদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যাদের আত্মত্যাগ বাংলাদেশের স্বাধীনতার পথকে সুগম করেছে।”
চীনের বার্তায় উল্লেখ করা হয়, “মহান বিজয় দিবসে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা। আসুন বিজয়ের প্রেরণায় একসাথে একটি সমৃদ্ধ ও সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তুলি।”
ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, “ভারতীয় হাইকমিশন, ঢাকা, বাংলাদেশকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছে।”
এছাড়া, পৃথক বার্তায় যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও সুইডেনও বাংলাদেশকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত