ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
‘গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ পুনর্নির্মাণের সুযোগ এসেছে’
নিজস্ব প্রতিবেদক: আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ পুনর্নির্মাণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ এসেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, “১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এটি বাংলাদেশের মানুষের জন্য একটি অত্যন্ত বিশেষ ও গৌরবময় দিন। জাতীয় স্মৃতিসৌধে আসার সময় আমরা মুক্তিযুদ্ধকালীন গৌরবগাঁথা, বীর মুক্তিযোদ্ধাদের অবদান এবং দেশের পুনর্গঠনের প্রত্যয় স্মরণ করি।
“এখানে এসে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, আহত মুক্তিযোদ্ধাদের বীরত্ব এবং দেশের স্বাধীনতার জন্য তাদের অবদান মনে পড়ে। তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ভালোবাসায় মন পূর্ণ হয়।”
আইন উপদেষ্টা আরও বলেন, “১৬ ডিসেম্বরের প্রত্যয়ের মাধ্যমে আমরা ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানকে শক্তিশালী করতে পেরেছি এবং বাংলাদেশকে পুনর্নির্মাণের সুযোগ করে দিতে সক্ষম হয়েছি।”
সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর উপদেষ্টা পরিষদের সদস্য এবং তিন বাহিনীর প্রধানরা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে সাধারণ জনসাধারণের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু