ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
আনিস আলমগীরকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে ডিবি
নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। মামলাটি মূলত রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, উত্তরা পশ্চিম থানার মামলায় আনিস আলমগীরসহ মোট পাঁচজন আসামি রয়েছে। এই ঘটনায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার দেখানোর পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়। রিমান্ড আবেদনটি করেন মামলার তদন্ত কর্মকর্তা, উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মুনিরুজ্জামান। এর আগে রবিবার রাতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল।
রবিবার রাতে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মডেল মারিয়া কিশপট্ট এবং ইমতু রাতিশ ইমতিয়াজসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগটি দেন জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।
সম্পাদক পরিষদের নিন্দা
সম্পাদক পরিষদ সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটির সভাপতি নূরুল কবীর এবং সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করেছেন, কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই ডিবি কার্যালয়ে ডেকে নেওয়া, আটকে রাখা এবং সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের ও গ্রেপ্তার দেখানো গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ধরনের আচরণ অতীতের স্বৈরাচারী শাসনামলের স্মৃতি জাগায়, যেখানে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি এবং নির্বিচার গ্রেপ্তার ছিল নিয়মিত ঘটনা। বর্তমান ঘটনাটি সেই দুঃখজনক বাস্তবতার পুনরাবৃত্তি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি