ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভারত-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি, চরম উত্তেজনা
ডুয়া ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে ফের উত্তেজনা চরমে। ইতোমধ্যে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর চার রাত ধরে গোলাগুলির ঘটনা ঘটেছে। সর্বশেষ গোলাগুলির ঘটনা ঘটেছে রোববার (২৭ এপ্রিল) রাতে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, জম্মু ও কাশ্মিরে কুপওয়ারা ও পুঞ্চ সেক্টরের বিপরীত পাশে অবস্থিত পাকিস্তানি সেনাঘাঁটি থেকে বিনা উসকানিতে ছোট অস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ করা হয়। ভারতীয় সেনারা পাল্টা জবাব দিয়েছে। এ নিয়ে টানা চতুর্থ রাত সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভারত।
বিশেষ করে, এই প্রথমবারের মতো পুঞ্চ সেক্টরেও পাকিস্তানের তরফে সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।
পেহেলগামে ২২ এপ্রিলের হামলার পর ভারত কড়া অবস্থান নিয়েছে। আটারি সীমান্ত বন্ধ করে পাকিস্তানি নাগরিকদের দেশে ফিরে যেতে বলা হয়েছে। বাতিল করা হয়েছে সব ধরনের ভিসা। স্থগিত করা হয়েছে ঐতিহাসিক সিন্ধু নদ পানি বণ্টন চুক্তিও।
পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও একাধিক পদক্ষেপ নিয়েছে। ভারতীয় সিদ্ধান্তের জবাবে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত করেছে এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে। নিষিদ্ধ করা হয়েছে ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমাও।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সিন্ধু চুক্তি স্থগিতের সিদ্ধান্তকে ‘যুদ্ধ ঘোষণার সমতুল্য’ বলে উল্লেখ করে জানিয়েছেন, দেশের পানির অধিকার রক্ষায় যেকোনো মূল্য দিতে প্রস্তুত ইসলামাবাদ।
অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পেহেলগামের নৃশংস হামলার পর প্রতিটি ভারতীয় নাগরিকের ‘রক্ত ফুটছে’। হামলাকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এই পরিস্থিতিতে দুই পারমাণবিক শক্তিধর দেশের সীমান্তে উত্তেজনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ