ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মার্জিন রুলস নিয়ে চূড়ান্ত সুপারিশ জমা দিল শেয়ারবাজার টাস্কফোর্স
ডুয়া নিউজ: শেয়ারবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতার লক্ষ্যে গঠিত সংস্কার টাস্কফোর্স মার্জিন রুলস, ১৯৯৯-এর চূড়ান্ত সুপারিশ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে জমা দিয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে বিএসইসির কাছে টাস্কফোর্স কমিশন এই সুপারিশ হস্তান্তর করেছে। অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মো. আলী আকবর এবং কমিশনার ফারজানা লালারুখ উপস্থিত ছিলেন।
টাস্কফোর্সের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. মোস্তফা আকবর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন।
গত বছরের ৭ অক্টোবর গঠিত পাঁচ সদস্যের টাস্কফোর্স খসড়া সুপারিশ জমা দেয় এবং সংশ্লিষ্টদের মতামত গ্রহণের পর তা পর্যালোচনা করে চূড়ান্ত সুপারিশ চূড়ান্ত করা হয় বলে বিএসইসি সূত্র জানিয়েছে।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এই সংস্কার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের শেয়ারবাজারে স্থিতিশীলতা আসবে এবং ভবিষ্যতে বাজারের উন্নয়নের সম্ভাবনাও বাড়বে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?