ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
দীর্ঘ মন্দার পরে প্রাণ ফিরল শেয়ারবাজারে
ডুয়া নিউজ : টানা দশদিনের পতনের ধকল কাটিয়ে অবশেষে কিছুটা প্রাণ ফিরে পেয়েছে দেশের শেয়ারবাজার। গত ১০ কর্মদিবসে সূচকের একটানা নিম্নমুখী ধারা বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ছড়িয়ে দিয়েছিল। তবে আজ, সেই দীর্ঘ মন্দার পরে, বাজারে দেখা গেছে প্রত্যাশিত উত্থান। বিনিয়োগকারীরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এই ইতিবাচক প্রবণতায়।
আজ রোববার (২৭ এপ্রিল) সপ্তাহের প্রথম কার্যদিবসেপ্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৪ হাজার ৯৯৫ দশমিক ৪৬ পয়েন্টে। আগেরর কর্মদিবসে প্রধান সূচক কমেছিল ৪৯ দশমিক ৮৭ পয়েন্ট।
এদিন ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ৩ দশমিক ৩২ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ৪৭ পয়েন্ট বেড়েছে।
আজ সূচকের উত্থান হলেও আগের কর্মদিবসের থেকে লেনদেনের পরিমাণ কমেছে। আজ ডিএসইতে ৩৩৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৩৬৭ কোটি ১৪ লাখ টাকার। অর্থাৎ ২৮ কোটি ৫০ লাখ টাকা কমেছে লেনদেন।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে। আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৩৫টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৭ কোটি ১৩ লাখ টাকার।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮২টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।
আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৬ দশমিক ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৬০ দশমিক ৩১ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ৫৪ দশমিক ৩৭ পয়েন্ট।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- দেশে সোনার দামে বড় পতন
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য মোর্শেদ হাসান খানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে