ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
সাপ্তাহিক বাজার মূলধনের শীর্ষে গ্রামীন ফোন
ডুয়া নিউজ: বিদায়ী সপ্তাহে (২০-২৪ এপ্রিল’২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধনের শীর্ষে গ্রামীণ ফোন। আলোচ্য সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির বাজার মূলধন ছিল ৪৩ হাজার ২৭৭ কোটি ১০ লাখ টাকা, যা মোট বাজার মূলধনের ১২.৭৭ শতাংশ। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
জানা যায়, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির ৩২০ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
বাজার মূলধনে ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে ছিল স্কয়ার ফার্মা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৯ হাজার ৮৫ কোটি ৩০ লাখ টাকা, যা মোট বাজার মূলধনের ৫.৬৩ শতাংশ । বিদায়ী সপ্তাহে কোম্পানিটির প্রতিটি শেয়ার ২১৫ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।
তৃতীয় অবস্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোবাকোর (বিএটিবিসি) বাজার মূলধন দাঁড়িয়েছে ১৭ হাজার ৩১৭ কোটি ৮০ লাখ টাকা, যা মোট বাজার মূলধনের ৫.১১ শতাংশ। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩২০ টাকা ৭০ পয়সা।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- ওয়ালটন হাইটেকের ১৩ হাজার ৬১৬ কোটি ৬০ লাখ টাকা, রবি আজিয়েটার ১৩ হাজার ২৫২ কোটি টাকা, বেক্সিমকোর ১০ হাজার ৩৫৭ কোটি ৫০ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ৮ হাজার ৭৭৭ কোটি ৮০ লাখ টাকা, বার্জার পেইন্টসের ৮ হাজার ৩৩৩ কোটি ২০ লাখ টাকা, ম্যারিকোর ৭ হাজার ৭৯২ কোটি ৫০ লাখ টাকা এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ৬ হাজার ৮৫৭ কোটি ৮০ লাখ টাকার বাজার মূলধন ছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা