ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সপ্তাহজুড়ে লেনদেন কমেছে ১৪ খাতে
ডুয়া নিউজ: বিদায়ী সপ্তাহে (২০-২৪ এপ্রিল’২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেন কমেছে ১৪ খাতে। এগুলো হলো- খাদ্য ও আনুষঙ্গিক, লাইফ ইন্স্যুরেন্স, তথ্য প্রযুক্তি, কাগজ ও প্রকাশনা, সেবা ও আবাসন, বিবিধ, সিমেন্ট, ওষুধ ও রসায়ন, বস্ত্র, ভ্রমন ও অবকাশ, মিউচ্যুয়াল ফান্ড, প্রকৌশল, আর্থিক এবং টেলিকমিউনিকেশন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন কমেছে বিবিধ খাতে। সপ্তাহজুড়ে এই খাতে প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৬ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড় লেনদেন হয়েছিল ৩১ কোটি ৫ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ১৪ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা বা ৪৫.৪ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন কমেছে সিমেন্ট খাতে। বিদায়ী সপ্তাহে এই খাতে প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৬ কোটি ৯৪ লাখ টাকার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১২ কোটি ৪৭ লাখ ৯০ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৫ কোটি ৫৩ লাখ ৯০ হাজার টাকা বা ৪৪.৩৯ শতাংশ।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন কমেছে ওষুধ ও রসায়ন খাতে। বিদায়ী সপ্তাহে এই খাতে প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৪০ কোটি ৫৩ লাখ ২০ হাজার টাকার। আগের সপ্তাহে প্রতিদিন গড় লেনদেন হয়েছিল ৬২ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ২১ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা বা ৩৫.১৭ শতাংশ।
অন্য খাতগুলোর মধ্যে- ভ্রমণ ও অবকাশ খাতে ১ কোটি ৬৬ লাখ ৩০ হাজার বা ৩৪.৬৬ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৭ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকা বা ৩২.৮১ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ৪ কোটি ৫ লাখ ৭০ হাজার টাকা বা ৩০.৭৮ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকা বা ২৬.৯০ শতাংশ, প্রকৌশল খাতে ৬ কোটি ৯৩ লাখ ৭০ হাজার টাকা বা ১৯.৬৫ শতাংশ, আর্থিক খাতে ১ কোটি ৩৬ লাখ ৪০ হাজার টাকা বা ১৮.৯৩ শতাংশ, কাগজ ও প্রকাশনা খাতে ১ কোটি ৭৯ লাখ টাকা বা ১৬.৭৮ শতাংশ, তথ্য প্রযুক্তি ১ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকা বা ১৩.৬৪ শতাংশ, বস্ত্র খাতে ৩ কোটি ৯ লাখ ৭০ হাজার টাকা বা ১১.৫৮ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৫৭ লাখ ৬০ হাজার টাকা বা ১১.২৩ শতাংশ এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১ কোটি ২ লাখ ৯০ হাজার টাকা বা ২.৪ শতাংশ লেনদেন কমেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)