ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
কাশ্মিরে হা’মলাস্থলে সাংবাদিক যেতে বাধা
ডুয়া ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পাহালগামে গতকাল মঙ্গলবার ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনা ঘটে, যাতে ২৬ জন নিহত হন। নিহতদের সবাই পর্যটক ছিলেন। এছাড়া প্রাণ হারিয়েছেন এক স্থানীয় মুসলিম যুবকও, যিনি পর্যটকদের ঘোড়ায় ভ্রমণ করিয়ে জীবিকা নির্বাহ করতেন।
ঘটনাটি ঘটে পাহালগামের বৈসারান তৃণভূমিতে। তবে হামলার পর ঘটনাস্থলে কোনো সাংবাদিককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক যোগিতা লিমায়ে।
আজ বুধবার (২৩ এপ্রিল) তিনি সেখানে যাওয়ার জন্য রওনা দেন। কিন্তু পথের মাঝে তাদের আটকে দেওয়া হয়। তিনি বলেছেন, “তারা এ মুহূর্তে ঘটনাস্থল থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছেন।”
সেখানে নিরাপত্তারক্ষীরা কঠোর নিরাপত্তা বেষ্টনি গড়ে তুলেছেন এবং সাংবাদিকদের পাহালগামে প্রবেশের অনুমতি দিচ্ছেন না। তবে সাধারণ বেসামরিক মানুষের চলাচলে কোনো প্রকার বাধা দেওয়া হয়নি।
যোগিতা জানিয়েছেন, ‘ঘটনাস্থলের কাছে যেতে না দেওয়ায় আহতদের যে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সেখানেও তারা যেতে পারেননি।’
তবে সাংবাদিকদের উপর নিষেধাজ্ঞা জারির আগেই, কিছু সাংবাদিক মঙ্গলবার রাতে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
বিবিসি জানিয়েছে, ‘কাশ্মির সংঘাতপ্রবণ এলাকা হওয়ায় সেখানে সাংবাদিকতা করা আগে থেকেই কঠিন ছিল। এরপর পাঁচ বছর আগে যখন ভারতের জম্মু-কাশ্মিরের স্বায়ত্বশাসন বাতিল করে কেন্দ্রের সঙ্গে যুক্ত করা হয় তখন সাংবাদিকতা আরও কঠিন হয়ে পড়ে। এ মুহূর্তে সেখান থেকে স্বাধীন সাংবাদিকতা করা বেশ কঠিন।’
সূত্র: বিবিসি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর