ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
টসে হেরে বোলিংয়ে রিশাদের লাহোর কালান্দার্স
ডুয়া ডেস্ক: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ ছন্দে আছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। ধারাবাহিক পারফরম্যান্সে একাদশে জায়গা ধরে রেখেছেন তিনি।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) মুলতান সুলতানের বিপক্ষে লাহোর কালান্দার্সের ম্যাচেও দেখা যাবে তাকে।
টস জিতে মুলতান সুলতান প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে।
প্রথম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে বড় ব্যবধানে হেরে পিএসএলের দশম আসর শুরু করেছিল লাহোর। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে জয়ে ফিরেছে তারা। এরপর করাচি কিংসকেও ৬৫ রানে হারায় দলটি।
তিন ম্যাচে দুই জয় নিয়ে চার পয়েন্ট সংগ্রহ করেছে লাহোর কালান্দার্স, পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তিনে। বিপরীতে, মুলতান সুলতান এখনো জয়হীন। টানা তিন ম্যাচে হেরে টেবিলের নিচে অবস্থান করছে তারা।
লাহোর কালান্দার্সের আজকের একাদশ: ফখর জামান, মোহাম্মদ নাঈম, আব্দুল্লাহ শফিক, ড্যারিল মিচেল, সিকান্দার রাজা, স্যাম বিলিংস, অধিনায়ক শাহিন আফ্রিদি, রিশাদ হোসেন, জামান খান, হ্যারিস রউফ এবং আসিফ আফ্রিদি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়