ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারে টানা দরপতনের প্রতিবাদে বিক্ষোভ কাল
ডুয়া নিউজ: দেশের শেয়ারবাজারে লাগাতার দরপতনে পুঁজি হারিয়ে বিপাকে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। গত বছরের জুলাই-আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর বাজারে স্থিতিশীলতা ফেরার আশায় নতুন করে সক্রিয় হলেও দীর্ঘ আট মাসেও বাজারে আশানুরূপ গতি না থাকায় বিনিয়োগকারীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
এই প্রেক্ষাপটে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ) বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে। আগামীকাল বুধবার (২৩ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটে বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বিসিএমআইএ’র সমন্বয়ক ও মুখপাত্র মো. নুরুল ইসলাম মানিক মঙ্গলবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে জানান, শেয়ারবাজারে টানা দরপতনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণ দাবি জানানো হবে এই বিক্ষোভ থেকে।
সংগঠনের পাঠানো বিবৃতিতে বলা হয়, "বর্তমান পরিস্থিতিতে সকল বিনিয়োগকারী ও বাজারসংশ্লিষ্টদের প্রতি এই প্রতিবাদে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।"
এর আগে গত ১৫ এপ্রিল সাধারণ বিনিয়োগকারীরা বিএসইসি ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেন।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)