ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
এনআইডি কার্ডে নতুন ছবি যুক্ত করুন ঘরে বসে
ডুয়া ডেস্ক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ডে থাকা ছবি যদি অস্পষ্ট বা অনাকর্ষণীয় হয়, তবে চিন্তার কিছু নেই। এখন আপনি ঘরে বসেই অনলাইনে এনআইডির ছবি ও অন্যান্য তথ্য সহজেই পরিবর্তন করতে পারবেন।
এজন্য প্রথমে যেতে হবে নির্বাচন কমিশনের এনআইডি সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে।
ওয়েবসাইটে প্রবেশে সতর্কবার্তা? সমাধান আছে! ফায়ারফক্স ব্রাউজারে ঢোকার সময় "This Connection is Untrusted" মেসেজ আসতে পারে। তখন "I Understand the Risks → Add Exception → Confirm Security Exception" এ ক্লিক করলেই সাইটটি খুলে যাবে।
অনলাইন নিবন্ধনের ধাপসমূহ:
১. প্রথমে নির্ধারিত তথ্য দিয়ে নিবন্ধন করুন।২. মোবাইলে প্রাপ্ত অ্যাক্টিভেশন কোড দিয়ে লগইন করুন।৩. প্রয়োজনীয় তথ্য সংশোধনের ফর্ম পূরণ করে প্রিন্ট করুন।৪. ফর্মে স্বাক্ষর করে স্ক্যান কপি আপলোড করুন।৫. প্রয়োজনীয় দলিলাদি কালার স্ক্যান করে জমা দিন।৬. ‘রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে চাই’ অপশনে ক্লিক করুন।
রেজিস্ট্রেশনে যেসব তথ্য লাগবে:
এনআইডি নম্বর (১৩ ডিজিট হলে জন্মসালসহ লিখুন, যেমন: ১৯৯০১২৩৪৫৬৭৮৯১০০০)
জন্ম তারিখ
মোবাইল নম্বর
ইমেইল ঠিকানা
বর্তমান ও স্থায়ী ঠিকানা (ভোটার হওয়ার সময় যা দিয়েছিলেন)
একটি পাসওয়ার্ড (৮ অক্ষরের, যেখানে বড় হাতের অক্ষর ও সংখ্যা থাকতে হবে – যেমন: NIDhelp2020)
সাইটে থাকা ক্যাপচা পূরণ করে ‘রেজিস্টার’ বাটনে ক্লিক করুন।
এরপর আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে। তা নির্ধারিত ঘরে বসিয়ে আবার ‘রেজিস্টার’ বাটনে ক্লিক করুন। কোড না এলে ‘পুনরায় কোড পাঠান (SMS)’ অপশন ব্যবহার করুন।
এরপর কী করবেন?
সফল রেজিস্ট্রেশনের পর লগইন অপশন পাবেন। এনআইডি নম্বর, জন্মতারিখ, পাসওয়ার্ড এবং মোবাইল/ইমেইলে আসা কোড দিয়ে লগইন করে আপনি নিজের সকল তথ্য দেখতে পারবেন। এখান থেকেই প্রয়োজন অনুযায়ী ছবি কিংবা অন্যান্য তথ্য হালনাগাদ করা যাবে।
এই সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়াটি শেষ করতে আপনার সময় লাগবে আনুমানিক ৩০ মিনিট। তথ্যসূত্র: টেকটিউনস
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় সরাসরি Live দেখবেন জানুন
- বিশ্বরেকর্ড জুটিতে আমিরাতকে ১০ উইকেটে উড়াল নিউজিল্যান্ড
- ইপিএস প্রকাশ করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন
- ইপিএস প্রকাশ করেছে বে লিজিং
- টানা ৫ দিনের ছুটি পাচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান
- ৩৬০ মিটার, মোবাইল নিষেধাজ্ঞা ও ক্ষমতার রাজনীতি: নিরাপত্তার নামে কতটা নিয়ন্ত্রণ গ্রহণযোগ্য?
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: জেনে নিন সরাসরি দেখার উপায়
- ডিইউপিএস-এর ২৩তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা: সভাপতি আবীর, সম্পাদক হাসিব
- ৪ দিন ইন্টারনেট ব্যাংকিং বন্ধ ঘোষণা
- এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সময়সূচি
- সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনাল: ভারত বনাম বাংলাদেশ ম্যাচের চূড়ান্ত ফলাফল জানুন
- ঢাকা-১৩ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, জরিপে এগিয়ে ববি হাজ্জাজ
- বিএনপি দুই নেতার শেয়ারে বিনিয়োগকারীদের হুলস্থুল
- নির্বাচনে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করল সরকার
- ভোটের দিন খোলা ও বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান