ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি নীতিমালা বাস্তবায়নের নির্দেশনা
ডুয়া ডেস্ক: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টিউশন ফি নীতিমালা সঠিক বাস্তবায়ন এবং যথাযথ মনিটরিং করার নির্দেশনা দিয়েছে। একইসঙ্গে যেসব এলাকায় টিউশন ফি নির্ধারণ করা যায়নি, সেসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আপাতত টিউশন ফি নেয়া যাবে না।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। পরবর্তীতে নির্দেশনাটি জেলা শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়।
এতে বলা হয়, গত ২৭ অক্টোবর জারিকৃত ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক স্তর) টিউশন ফি নীতিমালা-২০২৪’ মাঠ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সঠিক বাস্তবায়ন এবং এ বিষয়ে যথাযথ মনিটরিং করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
নির্দেশনায় আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় গঠিত টিউশন ফি নির্ধারণ কমিটি যেসব এলাকায় টিউশন ফি নির্ধারণ করতে পারেনি, সেসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আপাতত টিউশন ফি নেয়া যাবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ