ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
মায়ের কোল থেকে পড়ে কাভার্ড ভ্যানের নিচে শিশু
ডুয়া নিউজ: গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে দুই অটো ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে আড়াই বছরের শিশু আলেয়া। শিশুটিকে তার মা তুলে নেওয়ার আগেই একটি কাভার্ড ভ্যান এসে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি প্রাণ হারায়।
আজ সোমবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আলেয়া উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব গোপীনাথপুর গ্রামের মাহামুদ মিয়ার মেয়ে। মাহমুদ সেনাবাহিনীতে চাকরি করেন।
শিশুটির দাদা শাহজাহান মিয়া বলেন, “মাহমুদ মিয়ার স্ত্রী দুপুরে ব্যাটারিচালিত ভ্যানে করে পলাশবাড়ীর আলহামরায় বাস কাউন্টারে যাচ্ছিলেন। এ সময় শিশু আলেয়া তার মায়ের কোলে ছিল। বাস কাউন্টার থেকে আলেয়ার বাবা কর্মস্থল সিরাজগঞ্জে যাওয়ার কথা ছিল। পথে ঢোলভাঙ্গা বাজার এলাকায় বেপরোয়া গতির অপর একটি অটো ভ্যান আলেয়া ও তার মাকে বহনকারী ভ্যানে সামনে থেকে ধাক্কা দেয়। এতে কোল থেকে সড়কে ছিটকে পড়ে আলেয়া। এ সময় গাইবান্ধাগামী একটি কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আলেয়া নিহত হয়।”
এ বিষয়ে পলাশবাড়ী থানার উপরিদর্শক (এসআই) মো. জুলিয়াস বলেন, “ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। এ ব্যাপারে লিখিত অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন