ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ঘিরে পিএসসির জরুরি ৪ নির্দেশনা
ডুয়া ডেস্ক: আসছে ৮ মে থেকে শুরু হচ্ছে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা, যা চলবে ১৯ মে পর্যন্ত। এ পরীক্ষাকে সরকারি প্রথম শ্রেণির চাকরিতে প্রবেশের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হয়। পরীক্ষার্থীদের জন্য চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনাগুলো জানানো হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার হলে বই, ঘড়ি, মোবাইল ফোন, অলংকার বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কেউ এ ধরনের নিষিদ্ধ সামগ্রীসহ ধরা পড়লে তার প্রার্থিতা তৎক্ষণাৎ বাতিল করা হবে এবং ভবিষ্যতে পিএসসির কোনো নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার অযোগ্য বলে গণ্য হবে।
লিখিত পরীক্ষায় মানতে হবে যেসব নির্দেশনা:
১. পরীক্ষার হলে বইপুস্তক, ঘড়ি, মুঠোফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না।
২. পরীক্ষা কেন্দ্রের গেটে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মুঠোফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।
৩. পরীক্ষার দিন উল্লিখিত নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার জন্য সব পরীক্ষার্থীর মুঠোফোনে এসএমএস পাঠানো হবে। এসএমএসের নির্দেশনা অনুসরণ করতে হবে।
৪. পরীক্ষার সময় পরীক্ষার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ আগেই কমিশনের অনুমোদন নিতে হবে।
প্রসঙ্গত, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় গত বছরের ৯ মে। এ পর্যায়ে ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। তবে সম্ভাব্য বৈষম্য নিরসনের উদ্দেশ্যে পরবর্তীতে আরও ১০ হাজার ৭৫৯ জন প্রার্থীকে যোগ করে মোট ২১ হাজার ৩৯৭ জনকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
এই বিসিএসে মোট ৩ হাজার ১৪০টি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে—সহকারী সার্জন পদে ১ হাজার ৬৮২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জন। দ্বিতীয় সর্বোচ্চ নিয়োগ হবে শিক্ষা ক্যাডারে, যেখানে বিভিন্ন বিষয়ে মোট ৫২০ জনকে বিসিএস শিক্ষায় নিয়োগ দেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫