ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
জিম্বাবুয়ে শিবিরে নাহিদ রানার জোড়া আঘাত
ডুয়া ডেস্ক: দ্বিতীয় দিনের শুরুতেই বাজিমাত করলেন পেসার নাহিদ রানা। আগের দিন শেষ বিকেলে বাংলাদেশের বোলারদের শাসন করা জিম্বাবুয়ের ওপেনিং জুটি ভাঙলেন তিনি ইনিংসের শুরুতেই। বোলিংয়ে গতি আর বাউন্সে কাবু করে ফেললেন ওপেনার বেন কারেনকে। নাহিদের বাউন্সারে ক্যাচ দিয়ে মমিনুল হকের হাতে ধরা পড়েন কারেন।
এই সাফল্যের পর আরও ধারালো হয়ে ওঠে টাইগারদের পেস আক্রমণ। নাহিদ ও হাসান মাহমুদের তোপে আরও দুই উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ এখন ৩৩ ওভারে ৩ উইকেটে ১২০ রান। উইকেটে আছেন শন উইলিয়ামস (২৫*) ও ক্রেইগ এরভিন (৭*)।
এর আগে, প্রথম দিনের শেষভাগে আলোকস্বল্পতায় সুবিধা নিতে পারেনি বাংলাদেশ। উল্টো সেই সময় ১৪.১ ওভারে ৬৭ রান তুলে দিন শেষ করে জিম্বাবুয়ের দুই ওপেনার বেনেট ও কারেন। এ জুটি বাংলাদেশের বিপক্ষে টেস্টে জিম্বাবুয়ের ওপেনিংয়ে ষষ্ঠ সর্বোচ্চ।
পিচে যেখানে ব্যাটিংয়ে ভুগেছে বাংলাদেশ, সেখানে বেনেট খেলেছেন ওয়ানডে মেজাজে। ৩৭ বলে ৪০ রান করেন ৬টি চারে। কারেন ছিলেন ধৈর্যশীল, ৪৯ বলে করেন ১৭ রান।
টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ প্রথম ইনিংসে থামে মাত্র ১৯১ রানে। শুরুতেই মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম ফিরে গেলে বিপদে পড়ে দল।
এরপর মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত কিছুটা ঘুরে দাঁড়ালেও, শান্ত ৪০ রানে ফিরলে আবার ভাঙে ছন্দ। অধিনায়ক মুমিনুল করেন ৫৬ রান, মুশফিক মাত্র ৪ রানে বিদায় নেন।
মেহেদী হাসান মিরাজও পারেননি জ্বলে উঠতে, করেন মাত্র ১ রান। একে একে ফিরে যান তাইজুল ইসলাম (৩), হাসান মাহমুদ (১৯), আর জাকের আলী অনিক (২৮)।
সবমিলিয়ে বাংলাদেশের ১৯১ রানের জবাবে শক্ত প্রতিরোধ গড়তে শুরু করেছে জিম্বাবুয়ে, তবে নাহিদ রানার জোড়া আঘাতে ম্যাচে ফিরেছে টাইগাররা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)