ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের অধৈর্য হওয়া সংস্কারে বাধা সৃষ্টি করছে: উপদেষ্টা আসিফ
ডুয়া নিউজ: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রাজনৈতিক দলগুলোর নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়ার কারণে সরকারের সংস্কার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনাজপুরের কাহারোল উপজেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি রাজনৈতিক দলগুলোকে সংস্কার কার্যক্রমে মতামত দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
আসিফ মাহমুদ বলেছেন, ‘আমাদের আন্দোলনের এক দফা ছিল ফ্যাসিবাদী সরকারের পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। সেই এক দফা বাস্তবায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য সরকারি প্রতিষ্ঠানে যে ধরনের সংস্কার প্রয়োজন, সরকার সেই এজেন্ডা নিয়ে কাজ করে যাচ্ছে। সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিলে সে অনুযায়ী আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। তবে রাজনৈতিক দলগুলোর নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়ার ফলে সরকারের সংস্কার কার্যক্রম ব্যাহত হচ্ছে। সেটা এক ধরনের বাধা সৃষ্টি করছে।’
এর আগে তিনি উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ রংপুর বিভাগে উন্নয়ন না হওয়ার পেছনে বিগত সরকারের অনীহাকে দায়ী করেন। সেই সঙ্গে বিশেষ বিশেষ এলাকায় উন্নয়ন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার