ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ট্রাইব্যুনালে হাজির সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জন
ডুয়া নিউজ: জুলাই-আগস্টে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত গণহত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ১২ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা সহ মোট ১৯ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
আজ রবিবার (২০ এপ্রিল) সকাল ১০টার পর কয়েকটি প্রিজনভ্যানে করে তাদের একে একে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে গণহত্যা সংক্রান্ত মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এ মামলায় হাজির হওয়া ১৯ আসামির মধ্যে রয়েছেন—সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী দীপু মনি, শাজাহান খান, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, সংসদ সদস্য সোলাইমান সেলিম, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম, গোলাম দস্তগীর গাজী, কামরুল ইসলাম, আমীর হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ফারুক খান, আনিসুল হক, আব্দুর রাজ্জাক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী ও সালমান এফ রহমান এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের