ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মশিউর সিকিউরিটিজের অর্থ লোপাট, দুদককে ব্যবস্থা নেয়ার অনুরোধ
ডুয়া নিউজ: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান মশিউর সিকিউরিটিজের বিরুদ্ধে বড় ধরনের জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটির পরিচালক ও কর্মকর্তারা মিলে বিনিয়োগকারীদের প্রায় ১৬১ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এর মধ্যে সমন্বিত গ্রাহক হিসাব (সিসিএ) থেকে ৬৮ কোটি ৫৮ লাখ টাকা এবং বিভিন্ন বিও হিসাব থেকে শেয়ার বিক্রির মাধ্যমে ৯২ কোটি ৩৫ লাখ টাকা সরিয়ে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ ঘটনায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটির পরিচালক ও কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ পাঠানো হবে। একইসঙ্গে তাদের বিদেশগমনে নিষেধাজ্ঞা জারির জন্য দুদকে চিঠি পাঠানো এবং ব্যাংক হিসাব স্থগিত করার জন্য ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) অবহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিএসইসি সূত্রে জানা গেছে, ডিএসইর পরিদর্শন দল ২০২৪ সালের ২০ আগস্টের পরিদর্শনে মশিউর সিকিউরিটিজের সিসিএ-তে ৬৮ কোটি টাকার বেশি ঘাটতি পায় এবং বিনিয়োগকারীদের বিও হিসাব থেকে অননুমোদিতভাবে ৯২ কোটি টাকার বেশি শেয়ার বিক্রি করা হয়েছে।
এর আগেও, ২০২০ সালে ক্রেস্ট সিকিউরিটিজ এবং ২০২১ সালে বানকো সিকিউরিটিজে যথাক্রমে ১২৪ কোটি এবং ১২৮ কোটি টাকার জালিয়াতির ঘটনা ঘটেছে।
এই পরিপ্রেক্ষিতে বিএসইসি একটি তদন্ত কমিটি গঠন করে, যার রিপোর্টের ভিত্তিতেই বর্তমান সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। তদন্তে উঠে এসেছে, মশিউর সিকিউরিটিজ দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত। বিষয়টি এখন কমিশনের নিবিড় নজরদারিতে রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রণের জন্য দুদককে এবং বিএফআইইউকে অনুরোধ করা হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)