ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
প্রধান উপদেষ্টা
'ফ্যাসিস্ট সন্ত্রাসীদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে'
নিজস্ব প্রতিবেদক: জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকে ‘বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত’ হিসেবে অভিহিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি কঠোর হুশিয়ারি দিয়ে বলেছেন, এই ষড়যন্ত্রে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে এবং তারা যেখানেই থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
ভাষণের শুরুতেই গভীর বেদনা প্রকাশ করে ড. ইউনূস বলেন, ‘আজ অত্যন্ত ব্যথিত হৃদয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হাদির ওপর যে হামলার ঘটনা ঘটেছে, তা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়—এটি আমাদের গণতান্ত্রিক পথচলার ওপর আঘাত। পরাজিত শক্তি ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে বা রক্ত ঝরিয়ে এই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।’
হাদির শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তিনি জানান, বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন এবং উন্নত চিকিৎসার জন্য সরকারের তত্ত্বাবধানে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। দেশবাসীর কাছে হাদির সুস্থতার জন্য দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা।
দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, ‘আপনারা সংযম বজায় রাখুন এবং কোনো অপপ্রচার বা গুজবে কান দেবেন না। যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবিলা করব। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এ দেশের পবিত্র মাটিতে আর কোনোদিন ফিরে আসতে পারবে না।’
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরি, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত