ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
নতুন রঙ আবিষ্কার
যে রঙ এখন পর্যন্ত দেখেছেন মাত্র ৫ জন
ডুয়া ডেস্ক: বিজ্ঞানীরা সম্প্রতি নতুন একটি রঙ আবিষ্কারের দাবি করেছেন, যার নাম রাখা হয়েছে ‘ওলো’। গত শুক্রবার প্রকাশিত বিজ্ঞানভিত্তিক সাময়িকী সায়েন্স অ্যাডভান্সেস-এ প্রকাশিত এক গবেষণায় এই তথ্য জানানো হয়।
গবেষকরা জানিয়েছেন, এ পর্যন্ত মাত্র পাঁচজন মানুষ এই নতুন রঙটি প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছেন।
বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এমন একটি রঙ আবিষ্কার করেছেন যা মানব চোখ আগে কখনও দেখেনি। এই রঙকে ময়ূরের নীল কিংবা গাঢ় সবুজের সঙ্গে তুলনা করা হলেও গবেষকদের মতে এর গভীরতা এতটাই প্রগাঢ় যে তা প্রচলিত রঙের সীমা ছাড়িয়ে গেছে।
গবেষকরা জানায়, এই অনন্য রঙ শুধুমাত্র রেটিনার ওপর নির্দিষ্ট লেজার প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে দেখা যায়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এই রঙ দেখার জন্য গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের চোখে লেজারের পালস ছোঁড়া হয়েছিল, যার ফলে তাদের সাধারণ রঙ দেখার ক্ষমতা স্বাভাবিক সীমার বাইরে চলে যায়।
বিজ্ঞানীদের মতে, এ ধরনের আবিষ্কার আমাদের দৃষ্টিশক্তির সীমা ও মানব মস্তিষ্কের রঙ উপলব্ধির জটিলতা নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রেন এনজি বলেন, "আমরা শুরু থেকেই ধারণা করেছিলাম যে এটি একধরনের অভূতপূর্ব রঙের সংকেত হবে। কিন্তু আমরা জানতাম না মস্তিষ্ক এর সঙ্গে কী করবে। এটা ছিল চমকে দেওয়ার মতো। এটা অত্যন্ত গভীর।"
গবেষকরা একটি ফিরোজা রঙের বর্গক্ষেত্রের ছবি শেয়ার করেছেন, যাতে বোঝানো যায় এই নতুন রঙটি দেখতে কেমন হতে পারে। তবে তারা স্পষ্ট করেছেন, এই ছবিটি কেবল একটি অনুমান—আসল রঙের গভীরতা, উজ্জ্বলতা কিংবা অভিজ্ঞতা এতে পুরোপুরি ধরা পড়ে না।
এই রঙ কি আমরা সাধারণ জীবনে দেখতে পাব? এমন প্রশ্নে গবেষকদের উত্তর স্পষ্ট—না, এই রঙ শুধুমাত্র বিশেষ লেজার প্রযুক্তির মাধ্যমে রেটিনায় প্রয়োগ করলেই দেখা সম্ভব, তাই দৈনন্দিন চোখে এটি দেখা যাবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী, কার্যকর আজ থেকে
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট