ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পলিটেকনিক শিক্ষার্থী
সারা দেশে মহাসমাবেশ আজ
ডুয়া নিউজ: ছয় দফা দাবিতে আজ রবিবার (২০ এপ্রিল) সারা দেশে মহাসমাবেশের ডাক দিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীরা। তবে তাদের এই আন্দোলনের বিরোধিতা করে পাল্টা কর্মসূচিতে নেমেছে বুয়েটের শিক্ষার্থীরা। তারা পলিটেকনিক শিক্ষার্থীদের দাবিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট ও বুয়েটে পৃথকভাবে কর্মসূচির ঘোষণা দেন দুই পক্ষের শিক্ষার্থীরা।
গত বুধবার থেকে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে জুনিয়র ইনস্ট্রাকটর পদে ক্র্যাফট ইনস্ট্রাকটরদের জন্য নির্ধারিত ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিলের দাবি।
বৃহস্পতিবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে বৈঠক হলেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুর ১২টার দিকে তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। কুমিল্লায় আয়োজিত একটি কর্মসূচিতে হামলার প্রতিবাদে ‘রাইজ ইন রেড’ নামে এই কর্মসূচি পালন করা হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা এ সময় ‘রক্তে আগুন লেগেছে’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দেশ গড়ার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’—এমন নানা প্রতিবাদী স্লোগানে রাজপথ মুখর করে তোলেন।
মানববন্ধন শেষে কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী আগামী রোববার সারা দেশে মহাসমাবেশের ঘোষণা দেন।
অন্যদিকে, পলিটেকনিক শিক্ষার্থীদের দাবির বিরোধিতা করে সোচ্চার অবস্থান নিয়েছেন বুয়েটের শিক্ষার্থীরা। তাদের মত, সহকারী প্রকৌশলী পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা বাধ্যতামূলক এবং প্রার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?