ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ঢাবি মার্কেটিং অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মার্কেটিং অ্যালামনাই এসোসিয়েশনের (এমএএ-ডিইউ) ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত নবম বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার মো. রাফিক হাসান এবং সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন এম এ হানিফ।
নতুন নির্বাহী কমিটিতে মোট ৫১ জন সদস্য রয়েছেন। যারা অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তা এবং মার্কেটিং পেশার অগ্রগতিতে অবদান রাখার লক্ষ্যে কাজ করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৬ সালে মার্কেটিং অ্যালামনাই এসোসিয়েশন যাত্রা শুরু করে। এসোসিয়েশনটি বিভিন্ন প্রজন্মের প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)