ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
দিল্লিতে ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু
ডুয়া ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির মুস্তাফাবাদ এলাকায় শনিবার ভোরে একটি চারতলা ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির।
স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, এ পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। কারণ ধ্বংসস্তূপের নিচে আরও লোকজন আটকে থাকতে পারেন।
দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সন্দ্বীপ লাম্বা জানান, স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে ভবন ধসের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), দিল্লি ফায়ার সার্ভিস এবং পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ঠিক কী কারণে ভবনটি ধসে পড়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। উল্লেখ্য, এর আগের দিন শুক্রবার দিল্লির কিছু এলাকায় ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত হয়েছিল যা ভবন ধসের পেছনে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত