ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
দাখিল পরীক্ষায় অনিয়ম: কেন্দ্র সচিবসহ ২১ শিক্ষককে অব্যাহতি
ডুয়া নিউজ : গাইবান্ধায় দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলা এবং পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনে সহযোগিতার অভিযোগে এক মাদ্রাসার কেন্দ্র সচিবসহ ২১ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ আল হাসান।
তিনি জানান, বৃহস্পতিবার গাইবান্ধা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে পরিদর্শনে গিয়ে দেখা যায়, ১৪টি কক্ষে পরীক্ষার্থীদের একই সেট কোডে এমসিকিউ প্রশ্নপত্র দিয়ে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এতে পরীক্ষা গ্রহণের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয়।
ঘটনার পরপরই কেন্দ্র সচিব ও মাদ্রাসার অধ্যক্ষ শরীফ মো. আবু ইউসুফসহ দায়িত্বে থাকা ২১ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
ইউএনও আরও জানান, উত্তরপত্র যাচাই করে ৪৭ জন পরীক্ষার্থীর এমসিকিউ উত্তরপত্র পুনরায় সঠিক সেট কোড অনুযায়ী পূরণ করানো হয়েছে।
এ বিষয়ে কেন্দ্র সচিব শরীফ মো. আবু ইউসুফ বলেন, “সব কক্ষে নজরদারি রাখা সম্ভব হয় না। শিক্ষকদের গাফিলাতির কারণে এমন অনিয়ম ঘটেছে। তারা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- কবে শুরু হচ্ছে ঢাবির ভর্তি আবেদন, জানাল কর্তৃপক্ষ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- ঢাবি আইবিএর এক্সিকিউটিভ এমবিএতে ভর্তি শুরু, আবেদন ১২ আগস্ট পর্যন্ত
- প্রতিষ্ঠান প্রধানদের ভাইভা শুরুর নির্দেশ শিক্ষামন্ত্রীর