ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক ভিসা চুক্তির খসড়া অনুমোদন
ডুয়া নিউজ: বাংলাদেশ ও আলজেরিয়া সরকারের মধ্যে কূটনৈতিক, সরকারি ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি খসড়া চুক্তি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে প্রস্তাবিত ‘গণপ্রজাতন্ত্রী আলজেরিয়ার সরকার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের মধ্যে কূটনৈতিক, সার্ভিস ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি’ শীর্ষক এই চুক্তি শীর্ষক খসড়া চুক্তি অনুমোদন করা হয়েছে।’
বর্তমানে বিশ্বের ৩০টি দেশের সঙ্গে বাংলাদেশ কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতির সুবিধা চালু করেছে। এই প্রস্তাবিত চুক্তি বাংলাদেশ-আলজেরিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দুই দেশের প্রতিনিধিদের ভ্রমণ প্রক্রিয়া সহজতর করবে।
চুক্তিটি কার্যকর হলে, উভয় দেশের সরকারি কর্মকর্তারা ভিসা ছাড়াই একে অপরের দেশে যাতায়াত করতে পারবেন। এতে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে এবং নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী