ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
পরিবেশ উপদেষ্টা
‘এনসিপির দাবি রাজনৈতিক; এতে নির্বাচনে ব্যত্যয় ঘটবে না’
ডুয়া নিউজ: এনসিপির দাবির জন্য নির্বাচনে ব্যত্যয় ঘটার কারণ দেখছি না বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, “এনসিপির দাবি তাদের দলের অবস্থান থেকে রাজনৈতিক দাবি। তারা তাদের রাজনৈতিক দাবি কীভাবে আদায় করবে, কীভাবে নিষ্পত্তি করবে, এটা এনসিপি বুঝবে। এর সঙ্গে সরকারের নির্বাচন সংক্রান্ত যে ঘোষণা, সেটার ব্যত্যয় ঘটার আমি কোনো কারণ দেখছি না।”
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
গতকাল সংস্কার সুপারিশ বাস্তবায়ন না হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনে অংশ না-ও নিতে পারে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এতে সরকারের নির্বাচনের যে প্রতিশ্রুতি, তাতে প্রভাব পড়বে কি না জানতে চান সাংবাদিকরা।
জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “নির্বাচন কমিশনের সঙ্গে সেভাবে সরকারের কথাবার্তা বলার সুযোগ নেই। সরকার বলবে নির্বাচন কখন হবে, সেই অনুযায়ী তারা নিশ্চয়ই প্রস্তুতি নেবে। আর এনসিপির এটা রাজনৈতিক অবস্থান। আমরা আসলে আপনার মুখ থেকেই শুনলাম— সকাল থেকে তো কেবিনেট মিটিংয়েই ছিলাম। আমি মনে করি না— এই দাবি কেবিনেটে আলোচনার কোনও বিষয়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি