ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
১৫ দফা দাবিতে আজ শিক্ষা ক্যাডারদের সংবাদ সম্মেলন
ডুয়া নিউজ: জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবের আলোকে বিসিএস সাধারণ শিক্ষাকে ক্যাডার-বহির্ভূতকরণের চেষ্টার প্রতিবাদে এবং শিক্ষা ক্যাডারের ১৫ দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন ডেকেছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতি।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলন করবেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।
বিসিএস শিক্ষা ক্যাডাদের সংগঠন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাজিব উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবে বিসিএস শিক্ষা এবং স্বাস্থ্য ক্যাডারকে বিসিএস ক্যাডার সার্ভিস বহির্ভূত করার পরিকল্পনা ঘোষণা করেছে। শিক্ষা ক্যাডারের ১৬ হাজার ক্যাডার কর্মকর্তার প্রতিনিধিত্বশীল সংগঠন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন এ ধরনের প্রস্তাবকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে। এ অবস্থায় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ১৫ দফা দাবি অবিলম্বে মেনে নেয়ার দাবি জানানো হয়েছে।
এর আগে গত ১৭ ডিসেম্বর বিসিএস শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির সুপারিশ করা হবে বলে জানায় জনপ্রশাসন সংস্কার কমিশন। এই কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী বলেন, এ দু’টি ক্যাডারের প্রয়োজন নেই বলে মনে করে কমিশন। কেননা, দাঁতের জন্য আলাদা, কানের জন্য আলাদা, সার্জারির জন্য আলাদা। এগুলো এভাবে থাকার দরকার নেই। শিক্ষা এবং স্বাস্থ্য আলাদা করে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ