ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
টাইমস অব ইন্ডিয়া
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধ চায় না ভারত
ডুয়া ডেস্ক: গত বছরের ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক যাচ্ছে না ভারতের। এর মধ্যেই সম্প্রতি বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে দেশটি। এতে করে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে। তবে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই ভারতের। দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মাঝে ভারতের একাধিক সরকারি সূত্র এমন দাবি করেছে।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বাণিজ্য বিষয়ক যে সিদ্ধান্ত ভারত নিয়েছে সেটির বদলে ঢাকা পাল্টা কোনো ব্যবস্থা দিল্লি হয়ত নেবে না বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ভারতীয় সরকারি সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘নিজেদের বিমানবন্দর ও স্থল বন্দরের জট কমাতে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কোনো প্রভাব পড়বে না বলে ভারত সরকার আশ্বস্ত করেছে।’
তবে দেশটির একাধিক গণমাধ্যম এর আগে প্রচার করেছিল, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতের সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করার পরই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেয় ভারত সরকার।
টাইমস অব ইন্ডিয়া দাবি করেছে, ভারত সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের আগেই বাংলাদেশ গত মার্চ মাসে তিনটি বন্দর বন্ধ এবং স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নেয়। যদিও সুতা আমদানির বিষয়ে নির্দেশনা আনুষ্ঠানিকভাবে জারি করা হয় কেবল গত সপ্তাহেই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে।
এছাড়া, চলতি বছরের জানুয়ারিতে বেনাপোল কাস্টমস হাউসে বাংলাদেশ যে সতর্কতা জোরদারের ঘোষণা দেয়, সেটিও দুই দেশের বাণিজ্যে বাধা সৃষ্টি করার উদ্দেশ্যে করা হয়েছিল বলে ধারণা করছে ভারতীয় কর্তৃপক্ষ—এমনটাই উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘ভারতের সঙ্গে বাণিজ্য বাধাগ্রস্ত করতে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য শুরু করেছে। গত ফেব্রুয়ারিতে পাকিস্তান ট্রেডিং কর্পোরেশনে মাধ্যমে ৫০ হাজার টন চাল আমদানি করা হয়েছে।’
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি