ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারে সূচক ও লেনদেন তলানিতে
ডুয়া ডেস্ক : চারদিন ধরে টানা পতনে বিপর্যস্ত দেশের শেয়ারবাজার। সপ্তাহের প্রথম কার্যদিবস থেকে শুরু হওয়া এই নিম্নমুখী ধারা আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সপ্তাহের চতুর্থ দিনেও অব্যাহত রয়েছে।
টানা পতনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। চার কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে প্রায় ১০৭ দশমিক ৯০ পয়েন্ট। একই সময়ে লেনদেন কমেছে প্রায় ২০০ কোটি ৮৬ লাখ টাকা।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। আজ লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৪টির, কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২টির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫ কোটি ৪১ লাখ টাকার।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬০টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।
আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ দশমিক ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৫৯ দশমিক ০৭ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ৪৮ দশমিক ০১ পয়েন্ট।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)