ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ব্লকেড কর্মসূচি নিয়ে পিএসসিতে চাকরীপ্রার্থীরা
ডুয়া ডেস্ক: ফের ‘পিএসসি ব্লকেড’ কর্মসূচির ডাক দিয়ে আগারগাঁওয়ে সংগীত কলেজের সামনে জড়ো হচ্ছেন বিসিএস চাকরিপ্রত্যাশীরা। তাদের প্রধান দাবি—৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পরই ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণ করতে হবে।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় এই কর্মসূচি শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দিয়ে সফল করতে সকল চাকরিপ্রত্যাশীদের প্রতি আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে আগারগাঁওয়ে জমায়েত হচ্ছেন পরীক্ষার্থীরা।
এর আগে গতকাল আন্দোলনকারীরা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির অংশ হিসেবে আগারগাঁও পিএসসি ভবন থেকে শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেল পর্যন্ত পদযাত্রা করেন। তবে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের যাত্রা থামিয়ে দেয়। একইদিন রাতে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে একটি স্মারকলিপিও জমা দেন।
গত মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরীক্ষার্থীরা আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ করেন। বিকেলে পিএসসির একটি প্রতিনিধি দল আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করলেও কোন সমাধান আসেনি। চাকরিপ্রত্যাশীরা জানান, পিএসসি তাদের অবস্থানে অনড় রয়েছে।
পিএসসি কর্মকর্তাদের ভাষ্য, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র মুদ্রণ ও নিরাপত্তাজনিত কারণে পরীক্ষাটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। অন্যদিকে পরীক্ষার্থীদের দাবি—৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ না করে নতুন লিখিত পরীক্ষা নেয়া হলে তা অনাকাঙ্ক্ষিত জটিলতা তৈরি করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু