ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
প্রাথমিক শিক্ষকদের জেলা থেকে জেলায় বদলির আবেদন শুরু, চলবে যতদিন
ডুয়া ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এক জেলা থেকে অন্য জেলায় বদলি আবেদন অনলাইনে গ্রহণ করা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল থেকে শিক্ষকরা আবেদন করতে পারছেন। এই আবেদন প্রক্রিয়া আগামী ১৯ এপ্রিল পর্যন্ত চলবে।
বুধবার (১৬ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুনের সই করা অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
বদলি প্রক্রিয়ার সময়সূচি ও শর্তাবলী অনুসারে মাঠপর্যায়ের উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা এবং প্রধান শিক্ষকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সহকারী উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা যাচাই কাজ সম্পন্ন করবেন। এরপর ২৪ ও ২৫ এপ্রিল পর্যন্ত উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তারা প্রয়োজনীয় কার্যক্রম শেষ করবেন। ২৬ ও ২৭ এপ্রিল পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাজ চলবে এবং ২৮ এপ্রিল সিস্টেম থেকে স্বয়ংক্রিয় মনোনয়ন শেষে ২৯ ও ৩০ এপ্রিল পর্যন্ত বিভাগীয় উপপরিচালকরা প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।
এছাড়াও শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবেন। যদি কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকে তবে তিনি শুধুমাত্র এক বা দুটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদন পত্রের পরিপ্রেক্ষিতে বদলি আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তী কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
এদিকে যাচাইকারী কর্মকর্তারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা ২০২৩ অনুযায়ী আবেদনকারীদের আবেদন ও কাগজপত্র যাচাই করে পাঠাবেন। যাচাই পদ্ধতির পর পুনরায় আবেদন গ্রহণ করা হবে না।
এছাড়া ২১৬টি উপজেলা/থানায় ১০ শতাংশের বেশি শিক্ষক অন্য উপজেলা থেকে বদলি হয়েছেন। ফলে এসব উপজেলাগুলো আন্তঃজেলা বদলির আওতাবহির্ভূত থাকবে। বাকি ২৭১টি উপজেলায় বদলি কার্যক্রম চলবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা