ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
প্রধান উপদেষ্টার কাছে মার্কিন নিরাপর্তা উপদেষ্টার ফোন; যে কথা হলো
ডুয়া নিউজ: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এ সময় উভয়ে মানবাধিকার সমুন্নত রাখার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।
বিবৃতিতে বলা হয়, চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন জ্যাক সুলিভান। এ ছাড়া ফোনালাপের সময় জাতি–ধর্ম নির্বিশেষে সকল মানুষের মানবাধিকার রক্ষার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন উভয় নেতা।
এতে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ এখন যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেসব মোকাবিলায় যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে সমর্থন জানিয়ে যাবে।
হোয়াইট হাউস জানিয়েছে, একটি সমৃদ্ধ, স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। এ ছাড়া বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, সেগুলো মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও উল্লেখ করেছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ