ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
বছরের শুরুতেই প্রাথমিকের বই পাবেন শিক্ষার্থীরা; অনিশ্চয়তা মাধ্যমিকে
ডুয়া নিউজ: প্রায় প্রতি বছরই জানুয়ারির প্রথম দিনে বাইমেলার আয়োজন করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। তবে বছর শেষ হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। কিন্তু এখনও মাধ্যমিকের বেশিরভাগ বই ছাপানো শুরু হয়নি। এমনকি শেষ হয়নি ৮ম ও ৯ম শ্রেণির বইয়ের দরপত্র প্রক্রিয়াও। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বলছে, প্রাথমিকের সব বই নির্দিষ্ট সময়ে পেলেও মাধ্যমিকের বই জানুয়ারির মধ্যে পাবে শিক্ষার্থীরা।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন শিক্ষাক্রম বাতিল করে অন্তর্বর্তী সরকার। এরপর বইয়ের পাঠ্যসূচি পরিমার্জনের কাজ শুরু করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
জানা গেছে, চলতি বছর প্রথম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৪০ কোটি নতুন বই ছাপাচ্ছে সরকার। এনসিটিবির তথ্য অনুযায়ী, প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত বই ছাপানো শেষ করে সারা দেশে পৌঁছানো হয়েছে। কিন্তু ৪র্থ ও ৫ম শ্রেণির বই ছাপানো এখনও শেষ হয়নি।
এদিকে মাধ্যমিকের বেশিরভাগ বই ছাপানোর কাজ এখনও শুরু হয়নি। ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বই ছাপানো কিছুটা শুরু হলেও ৮ম ও ৯ম শ্রেণির দরপত্রের চুক্তিই শেষ হয়নি। এর ওপর চাহিদা অনুযায়ী কাগজও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। এ ব্যাপারে মুদ্রণ মালিক সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান বলেছেন, ‘যে মানের কাগজ এবার নেওয়া হচ্ছে, এর সঙ্গে মাত্র ৫টি কাগজ মিল জড়িত। উনারা এগুলো উৎপাদন করছে। তবে, এদের উৎপাদিত কাগজ আমাদের সবার জন্য এনাফ না।’ এনসিটিবি বলছে, বছরের প্রথম দিন প্রাথমিকের সব বই পাবে শিক্ষার্থীরা। আর মাধ্যমিকের শিক্ষার্থীদের ৩টি বিষয়ের বই দেওয়ার চেষ্টা চলছে।
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক একেএম রিয়াজুল হাসান বলেন, ‘৩১ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বইগুলো দেওয়ার উদ্যোগ নিয়েছি। আশা করি জানুয়ারির ১ তারিখের মধ্যে শিক্ষার্থীরা বইগুলো পাবে। অন্যদিকে, বাংলা, ইংরেজি ও গণিতের তিনটি বই ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত আমরা দেওয়ার চেষ্টা করছি।’
এবার কোনো বই উৎসব হবে না। তবে স্কুলে শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ